Saturday, June 20, 2026

Weather Update : ফের ঊর্ধ্বমুখী পারদ, শীতের অপেক্ষায় শহরবাসী

Date:

Share post:

দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কেটেছে বাংলায়। বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও এর মাঝে উত্তরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার (Wednesday) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling) কালিম্পং (Kalimpong)-এর পার্বত্য এলাকায়। শনিবার (Saturday) পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার থেকেই নামবে শহর ও শহরতলীর তাপমাত্রা।

আগামী ২৪ ঘন্টায় কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সিকিমে (Sikkim) তুষারপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস বলছে ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে। সেক্ষেত্রে জেলার তাপমাত্রা পৌঁছাতে পারে ১২ ডিগ্রিতে। তাই জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করা যে এখন শুধু সময়ের অপেক্ষা তা বলাইবাহুল্য।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...