Sunday, June 21, 2026

এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ প্রাক্তন সাংসদ মজিদ মেমনের

Date:

Share post:

শরদ পাওয়ারের দল এনসিপি(NCP) ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দিলেন প্রাক্তন সাংসদ মজিদ মেমন(Majeed Memon)। বুধবার দিল্লিতে(Delhi) তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine) ও সৌগত রায়ের(Sougata Roy) উপস্থিতে তৃণমূলে যোগ দেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূলের তরফে জানানো হয়েছিল একজন বড় মাপের নেতা তাদের শিবিরে আসতে চলেছেন। সেইমতো বুধবার তৃণমূলে এলেন মহারাষ্ট্রের এই দাপুটে রাজনৈতিক নেতা।

এদিন তৃণমূলে যোগ দিয়ে মজিদ বলেন, “দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার করার জন্য বিজেপিকে হারাতে হবে। তৃণমূল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখে দিয়েছে, তা প্রশংসনীয়। তাই আমার মনে হয় ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই আমরা বিজেপিকে সরাতে পারব। তাই তাঁর এমন লড়াই থেকে অনুপ্রেরণা নিয়েই তৃণমূলে যোগ দিলাম।” তিনি আর জানান, “আমি এনসিপিতে কারও সঙ্গে ঝগড়া বা মনোমালিন্যের কারণে দল ছাড়িনি। শরদ পওয়ার ও মমতা একই লক্ষ্য নিয়ে রাজনীতি করছেন। আমি এ বার মমতার হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব”। এর পাশাপাশি এদিন প্রশ্ন ওঠে এনসিপিতে মনোনয়ন না পেয়েই কি তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। জবাবে মেমন বলেন, এ বিষয়ে আমি কিছুই বলব না। যা সিদ্ধান্ত নেওয়ার দল জানাবে। আমি লোভ বা অন্য কোনও কারণে তৃণমূলে যোগ দিইনি। আমি একজন সৈনিক হিসেবে যোগদান করেছি। নেতা যেমন নির্দেশ দেবেন, তেমনই চলব।

উল্লেখ্য, ২০১৪ -২০২০ সাল পর্যন্ত মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ারের দল ন্যাশালিস্ট কংগ্রেস পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মজিদ। ওই সময় আইন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। সংসদে মোদী সরকারের তীব্র সমালোচক হিসেবে জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...