Wednesday, May 6, 2026

রাতে তোলাবাজির হিসেব করে সকালে উঠতে পারে না, শুভেন্দুকে “মর্নিং ওয়াক” খোঁচা কুণালের

Date:

Share post:

“আমি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা। আমি গিমিকে বিশ্বাস করি না। আমি যা বলি, ভেবে বলি। যা বলি তা করে দেখাই। আমি মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়ায় স্টেটমেন্ট দিই না।” সম্প্রতি হাজরায় দলীয় সভা থেকে নাম না করে তাঁর দলেরই নেতা দিলীপ ঘোষকে খোঁচা।মেরেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ বাবুও। তিনি বলেছিলেন, “সকালে উঠে মর্নিং ওয়াক করতে দম লাগে।” গেরুয়া শিবিরের অন্দরে এই মর্নিং ওয়াক তরজার আগুনে এবার ঘি ঢাললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে একহাত নিলেন শুভেন্দুকে। বললেন, রাতভর বোমাবাজি, তোলাবাজির পর শুভেন্দু আর ঘুম থেকে উঠতে পারে না, তাই মর্নিং ওয়াকই করতে পারে না।

কুণাল ঘোষের কথায়, “দিলীপ বাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক নীতিগত বিরোধিতা আছে। কিন্তু উনি মর্নিং ওয়াক করেন। মর্নিং ওয়াক ভালো জিনিস। ওনার মর্নিং ওয়াকে গিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ার জবাব দিতে আমাদেরও একটু আগে ঘুম থেকে উঠতে হয়। কিন্তু শুভেন্দু অন্ধকারের জীব, নরকের কীট। ও সকালে উঠবে কীভাবে? ও তো গভীর রাত পর্যন্ত বোমাবাজি, তোলাবাজি করে। তোলাবাজির হিসাব করতে গিয়ে আর সকালে উঠতে পারে না। তাই দিলীপবাবুর মর্নিং ওয়াক নিয়ে যা তা কথা বলছে।”

সবমিলিয়ে শুভেন্দুর ডিসেম্বর ধামকার নামে ফ্লপ-শোয়ের পর এবার মর্নিং ওয়াক তরজা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শুধু বিরোধীরা নয়, বিজেপির অন্দরেই হাসির খোরাক হতে হচ্ছে শুভেন্দুকে।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...