Wednesday, February 4, 2026

১৪৪৩ দিন পর টেস্ট কেরিয়ারের দ্রুততম শতরান পূজারার

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছে ভারতের ব্যাটিং। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে গেলে বাংলাদেশ সিরিজটা গুরুত্বপূর্ণ ভারতের সামনে। আর এই সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারত। পরপর দুটো ইনিংসে দলের হয়ে ব্যাটিং করেছেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে শতরান পেলেন দুরন্ত গতিতে।পরিসংখ্যান বলছে, ১৪৪৩ দিন বাদে তিনি টেস্টে সেঞ্চুরি করলেন। প্রায় তিন বছরের সেঞ্চুরি খরা কাটালেন চেতেশ্বর পূজারা।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পূজারার আগে সেঞ্চুরি করেন শুভমন গিল।

এই সেঞ্চুরির মধ্যে দিয়ে পূজারা কেরিয়ারের ১৯ তম সেঞ্চুরিটি করলেন। দ্বিতীয় ইনিংসে পুজারা করেন ১০২ রান। ১৩০ বলে তিনি এই রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার। তবে তিনি আরও বেশি রান করতে পারতেন, কিন্তু তারপরই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত।এটি পুজারার দ্রুততম টেস্ট শতরান। তিনি প্রথম ৫০ রান করতে নেন ৮৭ বল। আর দ্বিতীয় ৫০ রান করতে নেন ৪৩ বল।

২০১৯ সালে জানুয়ারি মাসে পূজারা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। তারপর আর সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে ফের জাতীয় দলে সুযোগ পান। তাও জায়গা পাকা করতে পারেননি। কাউন্টি ক্রিকেট খেলে প্রত্যাবর্তন করেন জাতীয় দলে। শেষবার তিনি টেস্ট ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে। যেখান দুটো ইনিংসে তিনি যথাক্রমে ১৩ ও ৬৬ রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে এবার পেলেন বহু প্রতিক্ষিত সেঞ্চুরি।

বাংলাদেশে বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে পূজারা বাদেও শতরান করেন শুভমন গিল। তিনি ১১০ রান করেন। এটা শুভমন গিলের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। ২০২০ সালে অভিষেকের পর এতদিন শতরান পাননি তিনি। তাি বলা যেতে পারে বাংলাদেশ সিরিজ স্মরণীয় হয়ে রইল দুই তারকার জন্য।

spot_img

Related articles

PSC-র চেয়ারম্যান দেবল রায়: ঘোষিত নতুন কমিটি

দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী এবং বর্ণালী...

তিন জনগোষ্ঠীর আস্থা অর্জনের চেষ্টা: দিল্লিতে শপথ মনিপুরের মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রীর

মনিপুরে যে শান্তি ফেরেনি, নতুন মুখ্যমন্ত্রীর শপথ সেটাই প্রমাণ করে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিলেন দিল্লিতে। তা সত্ত্বেও...

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে...