Saturday, March 14, 2026

১১ ধর্ষকের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে বিলকিসের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তি মামলার আবেদন শনিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত গুজরাট সরকার সরকারের আওতাধীন। মে মাসে এই রায় দেয় দেশের শীর্ষ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানান বিলকিস। শনিবার সেই আবেদনই খারিজ করলেন বিচারপতিরা।

মে মাসে বিলকিস মামলার এক সাজাপ্রাপ্তের আবেদনের ভিত্তি রায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি (Justices Ajay Rastogi) এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ (Vikram Nath)। ১৫ অগাস্ট গোধরার সাব জেল থেকে মুক্তি পান দোষী সাব্যস্ত ১১ জন। দেশজুড়ে শুরু হয় বিতর্ক।
প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে দাহোড়ে গণধর্ষণ করা হয় অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে (Bilkis Bano)। খুন করা হয় তাঁর শিশুকন্যা সহ পরিবারের আরও ১৪ জনকে। এই মামলায় মোট ১২ জন গ্রেফতার হন। বিচারপর্ব চলাকালীন একজনের মৃত্যু হয়। মুম্বইয়ের আদালতে ১১ অভিযুক্ত দোষী সাব্যস্ত হন এবং তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। দীর্ঘ দিন কারাবাসের পর মুক্তির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক দোষী। গুজরাট হাইকোর্ট জানায়, মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছিল, তাই এ সিদ্ধান্ত সেই রাজ্যে আবেদন করতে হবে। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে । সেই মামলাতেই গত ১৩ মে বিচারপতি অজয় রস্তোগি (Justices Ajay Rastogi) এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ (Vikram Nath) দোষীদের মুক্তি দেওয়ার বিষয়টি গুজরাট সরকারের এক্তিয়ারে পড়ে। এরপরেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন ছাড়া পান বিলকিস মামলার দোষীরা। তাঁদের রীতিমতো ফুলমালা দিয়ে বরণও করা হয়। এই নিয়ে বিতর্কে উত্তাল হয় দেশ।

শীর্ষ আদালতের সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিতে তাঁর আইনজীবী শোভা গুপ্ত বলেন, CRPC-র ৪৭২ (৭) (B) ধারায় স্পষ্ট বলা আছে বিচার যে রাজ্যে হবে সেখানের সরকারই অপরাধীর মুক্তির সিদ্ধান্ত নিতে পারে। আগের মামলায় বিলকিসকে পক্ষ করা হয়নি বলেও জানান তিনি। তবে সেই যুক্তি খারিজ করে পুরনো সিদ্ধান্তেই রইল শীর্ষ আদালত।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...