Saturday, March 14, 2026

পৌষ পয়লায় শনিবার মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১৩ ডিগ্রির নীচে

Date:

Share post:

অপেক্ষার অবসানে জাঁকিয়ে শীত (Winter)বঙ্গের বুকে। উত্তর থেকে দক্ষিণ এক ঝটকায় নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে শনিবার এই মরশুমের শীতলতম দিন (Coldest Day)। উত্তুরে হাওয়ার পথে বাধা সরতেই নামতে শুরু করেছে পারদ। আজ কলকাতার (Kolkata)সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

সাগরে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ দিন কয়েক ধরেই বৃদ্ধি পেয়েছিল। উত্তুরে হাওয়ার বাধা সরতেই জেলায় জেলায় পারদ পতন। দার্জিলিঙে ৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা। বাঁকুড়া ও পানাগড়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। মালদায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমে গ্রীষ্মকালে যেমন গরম দেখা যায় ঠিক সেই রকমই শীতকালেও ঠান্ডার প্রভাব থাকে যথেষ্ট বেশি। চলতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই বীরভূমে শুরু হয়েছে হালকা শীতের আমেজ। নভেম্বর মাসে তাপমাত্রার পারদ অনেকটা নামলেও কনকনে শীত সেই ভাবে দেখা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার থেকে কনকনে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে । আগামী ৭ দিন এইরকম অনুভূতি থাকবে বলেই মনে করা।

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...