Sunday, May 10, 2026

কাছের মানুষকে হারালেন দেব, সাংসদ-অভিনেতার পরিবারে শোকের ছায়া

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের (KIFF) মাঝেই দুঃসংবাদ বয়ে আনলো, খুব কাছের মানুষকে হারালেন সাংসদ-অভিনেতা দেব (Dev)। প্রিয়জনকে হারিয়ে তাঁর পরিবারে শোকের ছায়া। গতকাল, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তারাপদ অধিকারী (Tarapada Adhikari)। সম্পর্কে তিনি অভিনেতা দেবের নিজের জেঠু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। নিজের গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারাপদবাবু।

ছোট থেকেই জেঠুর খুব আদরের ছিলেন দেব। বহুবার দেশের বাড়িতে গিয়ে জেঠুর সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে তাঁকে। ভোটের সময়ও নিজের দেশের বাড়ি গিয়েছেন একাধিকবার। সূত্রের খবর, এদিনই নিজের দেশের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন দেব। শোকের সময় পরিবারের পাশে থাকতে চান দেব।

সম্প্রতি, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একঝাঁক তারকার মাঝে দেখা গিয়েছিল বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা দেবকে। কিছুদিনের মধ্যেই দেব ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakravorty) অভিনীত বহু আলোচিত সিনেমা প্রজাপতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তার মধ্যেই দেবের জন্য দুঃসংবাদ। নিজের খুব কাছের মানুষকে হারালেন সাংসদ-অভিনেতা।

 

 

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...