Thursday, May 14, 2026

ভবানীপুরের সুইমিং ক্লাবে অগ্নিকাণ্ড

Date:

Share post:

ভবানীপুর সুইমিং ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড।ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া

সূত্রের খবর, এদিন রাত ১০টার কিছু পরে শতাব্দী প্রাচীন এই ক্লাবে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ৬টি ইঞ্জিনে সামাল দেওয়া যাচ্ছিল না। ছুটে আসে আরও দুটি ইঞ্জিন। ঘরগুলিতে টিনের ছাউনি থাকায় প্রথমে জলের ফোয়ারা চালাতে বেকায়দায় পড়েন দমকল কর্মীরা। দ্রুত খুলে ফেলা হয় খেলা ঘরগুলির টিনের ছাউনি। ভেঙে দেন দমকল কর্মীরা। তারপরই শুরু হয় জল দেওয়ার কাজ। তাতেই ধীরে ধীরে কমতে শুরু করে আগুনের দাপট।

দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও সুইমিং পুলের ভিতরে কিছু জায়গায় পকেট ফারায় রয়েছে। ধিকিধিকি দেখা যাচ্ছে ছাই চাপা আগুন। সেগুলিকে নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের আসল কারণ জানার চেষ্টা চলছে।

Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...