Monday, May 11, 2026

WC: জমকালো সমাপ্তি অনুষ্ঠান, ইকের কাসিয়াসের সঙ্গে বিশ্বকাপের ট্রফি মাঠে আনলেন দীপিকা

Date:

Share post:

আর কিছুক্ষণ। তারপরেই শেষ হবে এবারের কাতার বিশ্বকাপের উত্তাপ। তবে শেষের শুরুটা হল চূড়ান্ত জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আতসবাজি আর গ্রাফিক্সের খেলায় মাতলো লুসাইল স্টেডিয়াম (Stadium)। একদিকে মেসি আর একদিকে দীপিকা পাডুকোন (Dipika Padukon)- ডবল জ্বরে কাবু ভারত (India)। কেতাদুরস্ত পোশাকে স্পেনের ইকের কাসিয়াসের সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে ঢোকেন দীপিকা। স্টেডিয়ামের হাজার হাজার ওয়াটের আলোর ঝলকানি যেন আরও কিছুটা বেড়ে যায়। তবে আগেই জানা ছিল, ট্রাফিক ছুঁতে পারবেন না দীপিকা। কারণ সেটাই ফিচার নিয়ম। সেই মতো কাসিয়াসের বাহুলগ্না না হয়ে স্টেডিয়ামে ঢোকেন দিপস্।

প্রায় এক মাসের ফুটবল-যুদ্ধ। তারপরে হল সমাপ্তি অনুষ্ঠান। উদ্বোধনে যাওয়ার কথা ছিল নোরা ফতেহির। কিন্তু শুরু না গিয়ে শেষের দিনে উপস্থিত হলেন তিনি। আরও বিশ্বের এক ঝাঁক তারকাকে নিয়ে পারফর্ম করলেন Light the Sky is here-এর তালে। নোরার সঙ্গে ছিলেন বলকিস, রাহমা রিয়াদ এবং মানালে। আগে থেকেই কথা ছিল দীপিকা পাডুকোন বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢুকবেন স্টেডিয়ামে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বিজয়ী দেশের বাসিন্দা ছাড়া কেউ বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেন না। সেই কারণে মনে হয়েছিল হয়তো গ্লাভস্ পরে ট্রফি ধরবেন দীপিকা। তবে সে রাস্তায় না হেঁটে স্পেনের প্রাক্তন ফুটবলার ইকের কেসিয়াসের হাত ধরে ট্রফি নিয়ে স্টেডিয়ামে আসেন দীপিকা। শেষ পর্যন্ত সেই ট্রফি কার হাতে উঠবে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে কাতারের 15 মিনিটের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান মনে রাখবে বিশ্ব।

 

আরও পড়ুন- বিশ্বকাপের মহারণ, ফাইনালে প্রথমার্ধের শেষে ফ্রান্সের বিরুদ্ধে ২-০ এগিয়ে আর্জেন্তিনা

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...