Thursday, April 16, 2026

বেআইনি নিয়োগ প্রমাণ হলে সঙ্কটে ৩০,০০০ চাকরি! পর্ষদকে খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হলে প্রশ্নের মুখে পড়বে ৩০ হাজার শিক্ষকের চাকরি। মঙ্গলবার, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ নিয়ে একটি মামলায় এই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli)। বিচারপতির নির্দেশ, মামলাকারীদের দেওয়া ১৩৯ জনের নম্বর মিলিয়ে দেখতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলার পরবর্তী শুনানি ১০ জানুয়ারি।

২০১৪ সালে টেট হয়েছিল। তার মেধাতালিকার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ করা হয়। প্রাথমিকে চাকরির দাবিতে প্রিয়ঙ্কা নস্কর-সহ ১৪০ জন হাই কোর্টে মামলা করেন। অভিযোগ, মামলাকারীদের থেকে কম নম্বর পেয়েও চাকরি দেওয়া হয়েছে অনেককে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলে ৮২৪ জনের নাম রয়েছে। মামলাকারীরা ইন্টারভিউ বা বোর্ডের অ্যাপটিটিউ টেস্ট না দিয়েই তাঁদের নম্বর বেশি। ১৩৯ জনের একটি তালিকা তৈরি করা হয়, চাকরি পেয়েছেন এমন অপ্রশিক্ষিতদের থেকে যাঁদের নম্বর বেশি। মামলাকারীর অভিযোগ, মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুর নিয়ে। এর প্রেক্ষিতে ১৩৯ জনের তালিকাটি খতিয়ে দেখার জন্য পর্ষদকেই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘অভিযোগ প্রমাণ হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে। আর এই নিয়োগ বেআইনি ভাবে হলে চাকরি বাতিল করবে আদালত।’’

আরও পড়ুন- সাইবার অপরাধ নিয়ে সচেতনতায় ‘সাইব্রো’-কে আনছে কলকাতা পুলিশ

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...