Thursday, May 14, 2026

একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড! নাম উঠল গিনেস বুকে

Date:

Share post:

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন মা। বিশ্ব রেকর্ড বলে ঘোষণা করল গিনেস বুক। মঙ্গলবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবি-সহ তাঁর নাম ঘোষণা করেছে।

আরও পড়ুন:গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

মঙ্গলবার গিনেস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর দিয়ে লিখেছে, ‘‘৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম, আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মোহাম্মদ (ষষ্ঠ)। এদের বাবা মায়ের নাম শ্রী এবং শ্রীমতী সিজে।’’
গিনেস বুক জানায়, এই প্রথম ননুপ্লেটস (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান) বা নবমজের জন্ম হল, যেখানে মা এবং শিশুরা জীবিত আছে। যা অত্যন্ত বিরল। এর আগে কোনো ননুপ্লেটস কয়েক ঘন্টার বেশি বাঁচেনি।


২০২১ সালের ৪মে মরক্কোর বাসিন্দা সিজে নয় সন্তানের জন্ম দেন। তাঁর গর্ভে যে ৯টি সন্তান বড় হচ্ছে সে কথা তিনি নিজেও জানতেন না। সিজে এবং তাঁর চিকিৎসকেরা ভেবেছিলেন তিনি সাতটি সন্তানের জন্ম দেবেন। কিন্তু অস্ত্রোপচারের সময় জানা যায় সিজে নয় সন্তানের জন্ম দিতে চলেছেন। সময়ের আগেই, গর্ভাবস্থার ৩০তম সপ্তাহে প্রসব করেন তিনি। তার পর থেকে এ পর্যন্ত সুস্থই রয়েছে মা এবং সন্তানেরা। গিনেস ওই পরিবারের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছে ইনস্টাগ্রামে । যেখানে মা বাবা এবং সন্তানদের সুস্থতা কামনা করেছেন সকলে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...