Tuesday, May 5, 2026

বড়দিনে বড় উপহার কলকাতা মেট্রোর, বেশি রাত অবধি মিলবে পরিষেবা

Date:

Share post:

সামনেই বড়দিন। তার আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে চিড়িয়াখানা সর্বত্র। ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠবে ছোট বড় সকলেই। জনসাধারণের আনন্দে খামতি না রাখতে তৎপর কলকাতা মেট্রো।
আরও পড়ুন:বড়দিন ও নববর্ষের আগে সেজে উঠেছে দীঘা, চালু লোকাল ট্রেন পরিষেবা

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, নর্থ-সাউথ করিডরে রবিবার (২৫ ডিসেম্বর) মোট ২০৪ ট্রেন (আপ অভিমুখে ১০২ ট্রেন ও ডাউন অভিমুখে ১০২ ট্রেন) চলবে। এমনিতে রবিবার মোট ১৩০ ট্রেন চালানো হয়। ক্রিসমাস উপলক্ষ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। যেদিন মূলত পার্কস্ট্রিটে ভিড় উপচে পড়ে। সকাল ৭ টা ৫০ মিনিট থেকে রাত ১১ টা ৪৩ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে।

ক্রিসমাসে প্রথম মেট্রোর সময়
১)কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
২)দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৩)দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫৫ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৪)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা (সকাল ৯ টার পরিবর্তে)

ক্রিসমাসে শেষ মেট্রোর সময়
১)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট (রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে)।
২)কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
৩)দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
৪)কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর যে সময় যাত্রীদের ভিড় বাড়বে, সেই সময় আট মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। অর্থাৎ দুপুর ১ টা ২০ মিনিট থেকে রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত আট মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...