Wednesday, May 13, 2026

বাড়ছে করোনা, ‘ভারত জোড়ো যাত্রা’ ‘বন্ধ’ করতে রাহুলকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের বিশ্বজুড়ে মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা ভাইরাস(Corona Virus)। চিন(China) ও আমেরিকার(America) মতো দেশে বাড়ছে সংক্রমণ। তবে ভারতে করোনার গ্রাফ নিম্নমুখী থাকলেও পরিস্থিতির দিকে নজর রেখে আগাম সতর্কতা নিল কেন্দ্র(central)। পাশাপাশি করোনাকে ঢাল করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা(Bharat Jodo Yatra) বন্ধ করতে উদ্যত হল কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)।

১০০ দিন পার করে বর্তমানে হরিয়ানাতে রয়েছে রাহুলের ভারত জোড়ো যাত্রা। ঝিমিয়ে পড়া কংগ্রেসে এই জনসংযোগ যাত্রা নতুন অক্সিজেনের সঞ্চার ঘটিয়েছে। তবে এই যাত্রায় কোভিড বিধি মামা হচ্ছে না এমনটাই জানিয়ে এই জনসংযোগ যাত্রা পিছিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার রাতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও রাজস্থানের মু্খ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। যেখানে ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন যারা তাঁদেরই মিছিলে অংশগ্রহণ করার ছাড়পত্র দিতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আর যদি কোভিড বিধি নাই মানা যায় তাহলে কিছুদিনের জন্য পিছিয়ে দিতে হবে ভারত জোড়ো যাত্রা। তবে কেন্দ্রের এহেন পদক্ষেপে ক্ষুব্ধ কংগ্রেস। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবি, ভারত জোড়ো যাত্রাকে কোভিডের ছুতোয় বন্ধ করতে চাইছে কেন্দ্র।

এই চিঠিকে একপ্রকার হুমকি হিসেবে দাবি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, “বিজেপি ভয় পাচ্ছে সেটা চিঠি থেকেই বোঝা যাচ্ছে। ওরা চিন্তায় আছে। জে পি নাড্ডা একটি র‌্যালি বার করেছিলেন। সেটা ব্যর্থ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছে। আর সেটাই কেন্দ্রের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের কর্মসূচী নির্দিষ্ট গন্তব্যেই শেষ হবে।”

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...