Thursday, June 11, 2026

কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমার আকাশ, আরও খানিকটা নামল তাপমাত্রার পারদ

Date:

Share post:

অবশেষে রাজ্যে হাজির হয়েছে শীত। যদিও শীতের দাপট এখনও তেমন নেই।তবে শীতের আমেজ ভালোই অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ বিগত কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকলেও বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় সামান্য কমেছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় সামান্য কম।

আরও পড়ুন:Weather Update : এই মরশুমের শীতলতম দিন ! ফের ফিরল ঠান্ডার আমেজ

বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী আরও ১ দিন শীত-শীত ভাব অনুভূত হবে রাজ্যে। তার পর উত্তুরে হাওয়ার তীব্রতা কমে আসবে রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামায় এর প্রভাব পড়বে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২ দিন সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে রাজ্য। রোদ ওঠার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা ধীরে ধীরে কেটেও যাবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...