Friday, April 17, 2026

শিক্ষক নিয়োগ দুর্নীতি: এবার পার্থর ই-মেল আইডি, পাসওয়ার্ডের সন্ধানে বিকাশ ভবনে সিবিআই

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। যতদিন যাচ্ছে, ততই নতুন নতুন ও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মামলায়। সেই সংক্রান্ত একের পর এক নথি আদালতে পেশ করছে দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অধরাও এখনও। বড়দিন ও ইংরেজি নববর্ষ এবার জেলেই কাটবে পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

তদন্ত থেমে নেই। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে এবার
কোন ইমেল আইডি ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, পাসওয়ার্ড কী ছিল? তা জানতে বিকাশভবনে সিবিআই যায় টিম। স্রেফ কম্পিউটার খতিয়ে দেখা নয়, সচিবালয়ে ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদও করলেন তদন্তকারীরা। বাক্সবন্দি করে নিয়ে গেলেন ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত নথিও।

গতকাল, শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার বিকাশ ভবনে পৌঁছে শিক্ষামন্ত্রী সচিবালয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। প্রথমে একতলায় ওয়ার হাউস খুলে ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত সংগ্রহ করেন তাঁরা। এরপর চলে যান পাঁচতলায়। সেখানে সচিবালয়ে ঢুকে কম্পিউটারটি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিক। ৩ কর্মীকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইমেল আইডি, পালওয়ার্ড-সহ বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়।

Related articles

IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

কেকেআর ম্যাচের আগে শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার(Rajasthan Royals manager) রোমি ভিন্ডের(Romi Bhinder)! নিয়ম ভেঙে এই কাজের জেরে...

উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

নির্বাচনের সময়ে মানুষের চোখের দিকে তাকিয়ে তাঁদের মনোভাব বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নিজের সেই...

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...

ভুল খবর ছড়াচ্ছে! কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন স্ত্রী

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক জল্পনার মধ্যে মুখ খুললেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া...