Friday, April 17, 2026

শবরীমালা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৮ পুণ্যার্থীর

Date:

Share post:

শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৮ পুণ্যার্থীর। গুরুতর আহত ২। আহতদের অবস্থাও সঙ্কটজনক। গতকাল, শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি এলাকায়।

জানা গিয়েছে, একটি গাড়ি করে শবরীমালায় মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন মোট ১০ পুণ্যার্থী। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি তামিলনাড়ু-কেরল সীমান্তে ৪০ ফুটে নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। বাকি দুজন আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছে একটি শিশুও।

কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিশ পাহাড়ি এলাকায় রাস্তা পিছিল হওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Related articles

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...