Saturday, May 30, 2026

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুরে রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ এসএফআইয়ের

Date:

Share post:

ফের বিক্ষোভের ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ, শনিবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তাঁর সামনেই ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে একদল পড়ুয়া। দাবি, ছাত্র সংসদ নির্বাচন চাই। রাজ্যপালের গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

তারা প্রত্যেকে এসএফআইয়ের কর্মী-সমর্থকরা বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সমাবর্তনের দিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।

এসএফআইয়ের দাবি, দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যপালের গাড়ির সামনে স্লোগানও দেন পড়ুয়ারা। রাজ্যপাল যদিও তাঁদের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যান। ভিতরে সমাবর্তন অনুষ্ঠান শুরু হলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে।

এরপর বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে প্রায় মিনিট দশেক কথা বলেন রাজ্যপাল। কথা বলার জন্য রাজ্যপালকে ধন্যবাদও জানান পড়ুয়ারা। বিষয়টি নিয়ে রাজ্যপাল আলোচনা করে দেখবেন বলে জানান পড়ুয়াদের একাংশ।

উল্লেখ্য, বিভিন্ন কারণে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে আপাতত স্থগিত রয়েছে ছাত্র সংসদের ভোট। ছাত্র সংগঠনগুলি বারবার ভোটের দাবি তুলেছে। কিছুদিন আগে আন্দোলনে শামিল হয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে হল আন্দোলন।

আরও পড়ুন:শবরীমালা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৮ পুণ্যার্থীর

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...