Sunday, May 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলের লাস্ট বয়ের কাছে অপ্রত্যাশিত হার এটিকে মোহনবাগানের। নর্থইস্ট ইউনাইটেড এর আগে ১০ ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে। নর্থইস্টের হয়ে একমাত্র গোলটি করেন উইলমার জর্ডন।

২) ফাইনালে মেসির তৃতীয় গোল অবৈধ, রেফারি ওপর ক্ষোভ ফরাসি সমর্থকদের। পাল্টা তোপ মার্সিনিয়াকের। পোল্যান্ডে ফিরে গিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারি মার্সিনিয়াক কিছু ফুটেজ দেখিয়ে বলেছেন এমবাপের করা গোলটি ছিল অবৈধ।

৩) ফের বিশ্বকাপ ফাইনাল করার দাবি। এই দাবিতে একটি পিটিশনে সই দুই লক্ষ ফরাসি সমর্থকের। জানা যাচ্ছে, গত শুক্রবার অবধি, প্রায় দুই লক্ষ মানুষ একটি পিটিশনে সই করেছেন। যেখানে বলা হয়েছে যে পুনরায় এই ফাইনাল খেলানো হোক।

৪) বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ‍ টাকায় তুলে নেয় চেন্নাই সুপার কিং। আর স্টোকস চেন্নাই আসতেই খুশি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিলামের পর এমনটাই জানান চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন।

৫) বড় দায়িত্বে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট দলের নতুন মুখ্য নির্বাচক হলেন তিনি। শনিবার আফ্রিদিকে তুলে দেওয়া হয়েছে এই দায়িত্ব। তিন সদস‍্যের এই নির্বাচক কমিটিতে আফ্রিদির সঙ্গে রয়েছেন আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার।

আরও পড়ুন:আইএসএলের লাস্ট বয়ের কাছে হার মোহনবাগানের

 

Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...