Friday, May 15, 2026

বাবার সঙ্গে ছবি পোস্ট পেলে কন‍্যার, দিলেন আবেগঘন বার্তা

Date:

Share post:

কেমন আছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে? ফুটবল সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে বার্তা দিলেন তাঁর কন্যা কেলি নাসিমেন্টো। দীর্ঘদিন ধরেই অসুস্থ পেলে। কোলন ক‍্যান্সারের জন‍্য ভর্তি হাসপাতালে। সমস‍্যা রয়েছে হৃদযন্ত্র এবং কিডনিতেও। কিংবদন্তির দ্রুত সুস্থতায় প্রার্থনা করছে গোটা বিশ্ব। আর এই অবস্থায় পেলের সাম্প্রতিক ছবি তুলে ধরলেন তাঁর কন্যা কেলি নাসিমেন্টো। সঙ্গে দিলেন এক আবেগঘন বার্তা।

কেলি নিজের সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি দিয়ে লেখেন,” আমরা লড়াই করে যাচ্ছি, বিশ্বাস রাখছি। আরও একটা রাত বাবার কাছে কাটালাম।” ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় থাকা অসুস্থ বাবাকে জড়িয়ে ধরেছেন কেলি। পেলের নাতনি সোফিয়াও সেখানে আছেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ফুটবল সম্রাট পেলে।  ক্যান্সার পাশাপাশি সমস্যা রয়েছে হৃদযন্ত্র ও কিডনিতেও। বেশ কিছুদিন ধরেই তিনি ভরতি রয়েছেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। হাসপাতালে থেকেই কাতার বিশ্বকাপ দেখেছেন পেলে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...