Wednesday, June 3, 2026

‘বেলাগাম’ দিলীপ! পঞ্চায়েত ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি (BJP) নেতাদের উস্কানিমূলক মন্তব্যের বিরাম নেই। এবার বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পঞ্চায়েতে দুর্নীতি হলে অভিযুক্তদের গাছে বেঁধে মারের নিদান দিলেন দিলীপ। বললেন, “পঞ্চায়েতের লোকেদের নিম, খেঁজুর গাছে বেঁধে হিসাব চাইবেন। কলার ধরবেন।”

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অভিযোগ, গতবার পঞ্চায়েত ভোটে জোর করে তাঁদের দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আইন হাতে তুলে দেওয়ার বার্তা দিচ্ছেন দিলীপ। তাঁর নিদান, “এই পঞ্চায়েতের লোকেদের নিম, খেঁজুর গাছে বেঁধে হিসাব চাইবেন। কলার ধরবেন। আপনার টাকা চুরি করে বাড়ি, গাড়ি, বউয়ের গয়না কিনেছে, ছেলেকে বাইরে পড়াচ্ছে। পাই পয়সা পঞ্চায়েতের কাছ থেকে বুঝে নেবেন। নির্বাচন আসছে। বাড়িতে গলায় গামছা বেঁধে ধরবেন।”

এভাবে উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চেষ্টার তীব্র বিরোধিতা করেছে সেটা হচ্ছে শাসকদল। তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) তীব্র কটাক্ষ করে বলেন,”ডাস্টবিন থেকে কি গোলাপের গন্ধ বেরোয়? দিলীপের মুখ থেকে এ সব কথাই বেরোবে। জনবিচ্ছিন্ন হয়েছে ওঁর দল। সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে, তার প্রমাণ তো আগেই পেয়েছি। ১৩ সেপ্টেম্বর কলকাতার রাজপথে রাজনৈতিক সন্ত্রাস করেছে। ওরা বুঝতে পারছে, মানুষের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে। এটা গুজরাত নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি ও উন্নয়নের বাংলা।”

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...