Thursday, May 14, 2026

বিহারে জমি বিবাদের জেরে ৫ মহিলাকে গুলি! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

জমির মালিকানা নিয়ে বিবাদ।আর বিবাদ এতটাই চরমে ওঠে যে ৫ মহিলাকে গুলি করেন এক ব্যক্তি বসে অভিযোগ। রবিবার সকালে বেতিয়া জেলার এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে লড়াই চালাচ্ছেন ওই মহিলারা। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:অশান্তি পাকিয়েও সমবায় নির্বাচনে গো-হারা বিজেপি, নন্দীগ্রামে জমি হারাচ্ছেন শুভেন্দু

জেলা পুলিশ জানিয়েছে, রবিবার সকালে পশ্চিম চম্পারণ জেলার নকটি পটয়ারা গ্রামের একটি জমির মালিকানা নিয়ে বিবাদে ওই মহিলাদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে শিশির দুবের বিরুদ্ধে।

গ্রামের বাসিন্দাদের দাবি, ১৯৮৫ সালে সরকারের তরফে দান হিসাবে ওই জমির মালিকানা পেয়েছিলেন ভূমিহীন মজুররা। ফলে এখন তাঁরাই এই জমির মালিক। এই জমির মালিকানা নিয়ে ওই মজুরদের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বিবাদ রয়েছে। এলাকার বাসিন্দা শিশির দুবে-সহ অনেকের পাল্টা দাবি, তাঁদের উচ্ছেদ করে ওই জমি দান করা হয়েছিল। এ নিয়ে ২০০৪ সাল থেকে মামলার এখনও নিষ্পত্তি হয়নি।

স্থানীয়দের অভিযোগ, রবিবার সকালে ওই জমিতে এসে জোর করে ট্র্যাক্টর চালাতে থাকেন শিশির। গ্রামের মহিলারা তা জানতে পেরে তাতে বাধা দেন। সে সময় তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন শিশির। এই ঘটনায় ৫ মহিলা গুরুতর জখম হন।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বেতিয়ার শীর্ষ পুলিশ আধিকারিকেরা। এর পর পুলিশবাহিনী চিরুনি তল্লাশি চালিয়ে শিশিরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে,গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে । জমি কার তাও খতিয়ে দেখা হবে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...