Thursday, May 14, 2026

ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিয়োকনের মালিক

Date:

Share post:

ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিয়োকনের মালিক বেণুগোপাল ধুত। সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ।


আরও পড়ুন:বাংলায় উধাও হলেও ডিসেম্বরের শেষে উত্তর ভারতে দাপিয়ে ব্যাটিং শীতের
একই মামলায় গত সপ্তাহেই ব্যাঙ্কের প্রাক্তন সিইএ তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি, গত সপ্তাহেই ব্যাঙ্কের প্রাক্তন সিইএ তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি,চন্দার স্বামী দীপক কোছরকে আগেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রবিবার চন্দা এবং তাঁর স্বামী দীপককে মুম্বইয়ের বিশেষ আদালতে হাজির করিয়েছিল সিবিআই। তাঁরা ৩ দিনের জন্য সিবিআই হেফাজতে রয়েছেন। এর পরই সোমবার গ্রেফতার করা হয় বেণুগোপালকে।

সিবিআইয়ের অভিযোগ, চন্দা এবং দীপক বছর চারেক আগে বেণুগোপালের সংস্থা ভিডিয়োকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার বিপুল ঋণ পাইয়ে দিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তোলা ওই অভিযোগ অস্বীকার করেন চন্দা এবং তাঁর স্বামী দীপক। এ নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টেও। প্রসঙ্গত ৩ দশকেরও বেশি সময় ধরে আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন চন্দা। তবে অভিযোগ ওঠার পর ২০১৮ সালের অক্টোবর মাসে চন্দাকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে বরখাস্ত করা হয়।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...