Saturday, May 9, 2026

দেগঙ্গায় ফুটবল টুর্নামেন্টে সচেতনতার বার্তা কর্মাধ্যক্ষ ফারহাদের

Date:

Share post:

বাঙালির আবেগে মননে ফুটবলের নেশা। যে খেলার মধ্যে গড়ে ওঠে ভাতৃত্ব, সৌহার্দ্য, সহনশীলতার ধর্ম। ফুটবল আমাদের শেখায়  ভ্রাতৃত্ব , সৌহার্দ্য, সহনশীলতার ধর্ম।

শীতের আমেজ গায়ে মেখে মন মাতানো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে  বাংলার নানান প্রান্তে।  রবিবার উঃ চব্বিশ পরগনার দেগঙ্গার জাফরপুরে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলার ক্লাব সংস্কৃতির পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ  একেএম ফারহাদ।

তিনি বলেন , ফুটবল খেলার মধ্যে দিয়ে সামাজিক চেতনা বোধ জাগ্রত হয়। তাই আমাদের উদ্যোগ নিতে  হবে নব প্রজন্মের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে। পাশাপাশি ডেঙ্গু ও করোনা সচেতনতা রোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়ে সতর্ক থাকার আহ্বান করেন ফারহাদ।

ওই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল বলেন, টপআগামী দিনে এই জাতীয় খেলা বেশি বেশি করার আহ্বান তিনি রাখেন।। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ ইচাহক সরদার,প্রধান কামরুন নাহার সহ স্থানীয় জন প্রতিনিধি, ক্লাব কর্মকর্তা ও সভ্য-সমর্থকরা। সব মিলিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠান ছিল জমজমাট।

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...