Saturday, May 23, 2026

বয়সে ছাড়! প্রাথমিক টেট নিয়ে নজীরবিহীন পদক্ষেপ পর্ষদের

Date:

Share post:

প্রাথমিক টেট নিয়ে নজীরবিহীন পদক্ষেপ নিল পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৭-র টেট প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। অর্থাৎ বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও ইন্টারভিউ-তে অংশ নিতে পারবেন ২০১৭-র টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।

আরও পড়ুন:প্রাথমিকের টেটের ইন্টারভিউ শুরু, স্বচ্ছতার স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের

দীর্ঘদিন ধরেই ২০১৭-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বয়সের ছাড়ের দাবি করে আসছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই বয়সে ছাড়ের সিদ্ধান্ত নিল পর্ষদ বলে মনে করা হচ্ছে। ওই প্রার্থীদের বিশেষ ভাবে ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছিলেন, তাঁরা দুবার ইন্টারভিউ-তে বসার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ১৭ সালের টেট উত্তীর্ণরা একবারও বসেননি। তাই তাঁদের জন্য এই বিশেষ সুযোগ দেওয়া হল।পর্ষদের এই সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরাও।

২০১৭ সালের ১২ মে থেকে ২০২১-এর মধ্যে যাঁদের বয়স ৪০ পার করে ফেলেছে, তাঁদের এ ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...