Monday, May 18, 2026

ছিনতাইয়ে বাধা দেওয়ায় আড়াই বছরের শিশুর সামনেই মাকে গু*লি করে খু*ন দুষ্কৃতীদের

Date:

Share post:

ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। বুধবার ৬টা নাগাদ বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রিয়া কুমারী। তাঁর মাথায় লক্ষ্য করে গুলি করা হয়।

আরও পড়ুন:কোচবিহারে শুট*আউটের ঘটনায় গ্রেফতার ৩

ঝাড়খণ্ড থেকে কলকাতা আসার পথে বাগনানে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার এবং তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা।

ছিনতাইয়ে বাধা দেন মৃতার স্বামী। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। এরপরই রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানিয়েছেন রিয়ার স্ত্রী প্রকাশ। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রকাশ আহত স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলা এলাকায় আসেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনার কথা জানানোর পরেই স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসলে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর রিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে তারা।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...