Friday, April 17, 2026

“এবার নোট থেকেও সরিয়ে দিন বাপুর ছবি!” মোদি সরকারকে কটাক্ষ মহাত্মার প্রপৌত্রর

Date:

Share post:

এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “ভারতীয় নোট থেকেও এবার বাপুর ছবি তুলে দিন”। কিন্তু আচমকা এই ভাষাতে কেন্দ্রকে কেন আক্রমণ করলেন তিনি?

সম্প্রতি বিশেষ ডিজিটাল কারেন্সি জারি করেছে আরবিআই। কিন্তু সেই ডিজিটাল কারেন্সিতে মহাত্মা গান্ধীর ছবি রাখা হয়নি। সেই কারণেই কেন্দ্রকে আক্রমণ করেছেন তুষার গান্ধী। ডিজিটাল কারেন্সিতে মহাত্মার ছবি না রাখায় কটাক্ষের সুরে কেন্দ্রকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

কেন্দ্রের শাসকদল বিজেপির কট্টর সমালোচক হিসেবে পরিচিত তুষার গান্ধী। এর আগেও বহুবার কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছেন তিনি। আগে একবার তিনি বলেছিলেন, “যে কেন্দ্র সরকার সাড়ম্বরে গান্ধীর জন্মজয়ন্তী পালনের কথা বলছে, আদতে সেই সরকারই তাঁর নীতি ও আদর্শ দেশকে ভুলিয়ে দিতে চায়।”

প্রসঙ্গত, চলতি ডিসেম্বরে আরবিআই দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে নিজেদের প্রথম ডিজিটাল রুপি চালু করেছে। আগামিদিনে নগদ অর্থের ওপর দেশের অর্থনীতির নির্ভরতা কমাতে সচেষ্ট আরবিআই।

 

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...