Saturday, June 20, 2026

কোমর সমান বরফ ভেঙে ভারতীয় জওয়ানের হাসি মুখে এগিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল

Date:

Share post:

দেশের সীমান্ত রক্ষায় তারা অবিচল। তাদের নিরলস পাহারা দেশবাসীকে ভরসা জোগায়।ঝড়-ঝঞ্ঝা, তুষারপাতকে উপেক্ষা করে আত্মীয়-স্বজনদের ছেড়ে দেশ রক্ষায় ব্রতী হন তাঁরা। হাজারো প্রতিকূল পরিস্থিতিতে গন্তব্যে অবিচল থাকেন ভারতীয় সেনার (Indian army) বীর জওয়ানরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনই এক বীর সেনার ভিডিও।

বড়দিনের (Christmas) সন্ধ্যায় টুইটারে একটি ভিডিও শেয়ার করেন মেজর জেনারেল (Major General) রাজু চৌহান (Raju Chauhan)। ভিডিওতে দেখা যাচ্ছে কোমর সমান বরফ জমে রয়েছে পাহাড়ি রাস্তায়। প্রবল ঠান্ডায় সেই বরফ ভেঙে এগিয়ে চলেছেন দুজন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যে একজনের মুখ স্পষ্ট ভিডিওতে। মুখে হাসি, হাতে রাইফেল। জমে থাকা বরফ সরিয়ে এগিয়ে যাওয়ার পথে বারবার বাধা আসায় রাইফেলটি সহকর্মীর কাছে দেন তিনি। বাধা থাকা সত্ত্বেও বরফের প্রাচীর ভেঙে এগিয়ে যান জওয়ান। রাইফেলটি আবার হাতে নিয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকেন। ইতিমধ্যেই ভিডিওটির ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লক্ষ।

গোটা ভিডিওতে মন কেড়ে নিয়েছে জওয়ানের মুখের অটুট হাসি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভারতীয় সেনাদের আত্মত্যাগের কাহিনী আবারও মনে করিয়ে দিল ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন বহু মানুষ। একজন লিখেছেন, “কত কঠিন পরিস্থিতিতে জীবন কাটান এই জওয়ানরা, তা সত্ত্বেও সবসময় তাঁদের মুখে হাসি লেগে থাকে। ভারতের জনতা তাঁদের কাছে ঋণী।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...