Monday, April 13, 2026

পার্থ ঘনিষ্ঠ শিক্ষাকর্মী সহ বাড়ির পরিচারকদের বৃহস্পতিতেই CBI তলব

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Teacher Recruitment Case) তদন্তে এবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ এক স্কুল শিক্ষা দফতরের কর্মচারীকে তলব করল সিবিআই (CBI)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। তবে শুধু প্রাক্তন মন্ত্রীর বাসভবনই নয়, তাঁর ব্যক্তিগত কার্যালয়েও নিয়মিত যাতায়াত ছিল ওই কর্মচারীর। সিবিআই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করে। পার্থর ব্যক্তিগত কার্যালয়ে তিনি কী কাজ করতেন, কার কার যাওয়া আসা ছিল ওই অফিসে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যও তাঁকে জানাতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

তবে এই প্রথম নয়, এর আগেও পার্থ-ঘনিষ্ঠ এই শিক্ষা দফতরের কর্মীকে দেখা গিয়েছিল সিবিআই দফতরে। কিন্তু তখন সিবিআই তাঁকে তলব করেনি। কিন্তু বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা তাঁকে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘনিষ্ঠ কর্মচারীই নন, প্রাক্তন মন্ত্রীর বাড়ির কর্মচারী, পরিচারকদেরও তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investigation Agency)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যারা রান্নাবান্না সহ বিভিন্ন কাজ সামলান তাঁদের ওইদিন নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারা আসতেন সেই বিষয়ে জানতে চাওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে অনেকেই দেখা করতে আসতেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ধারণা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে বিভিন্ন সময় দেখা করতেন শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha), অশোক সরকার (Ashok Sarkar) সহ পর্ষদের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বিষয়েই পার্থর বাড়ির কর্মচারী, পরিচারকদের থেকে জানতে চাইবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি জিজ্ঞাসাবাদে উঠে আস্তে পারে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) প্রসঙ্গও। তাঁদের বয়ান সাপ্লিমেন্টারি চার্জশিটের (Supplementary Charge Sheet) অন্তর্ভুক্ত করা হবে।

 

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...