Friday, June 5, 2026

রেলের ওয়েবসাইটে ‘সাইবার’ হানা! ফাঁস ৩ কোটি ব্যবহারকারীর গোপন তথ্য

Date:

Share post:

ভারতীয় রেলওয়ের (Indian Railways) অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) হানা দিচ্ছে হ্যাকাররা (Hacker)! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ইতিমধ্যে ওয়েবসাইট থেকে ৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের (Information Leak) খবর পাওয়া গিয়েছে। আর এমন খবর সামনে আসার পরই শুরু জোর জল্পনা। তবে রেলওয়ে দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত হ্যাকারের কোনও পরিচয় পাওয়া যায়নি।

গত ২৭ ডিসেম্বর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। যেখানে দেখা যায় হ্যাক হওয়া তথ্য একটি হ্যাকার ফোরামে বিক্রি করা হচ্ছে। শ্যাডোহ্যাকারের (Shadow Hacker) নামে একটি ফোরামে সেই তথ্য চলে এসেছে বলে খবর। ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছে। তবে শুধু ব্যবহারকারীই নয়, হ্যাকারদের হাতে পৌঁছেছে কিছু সরকারি ইমেল আইডিও (Mail IDs)। যেগুলি কিনা অনলাইনে বিক্রির (Online Selling) জন্য রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি আগামী ৩১ ডিসেম্বর কোন ট্রেনে কোন যাত্রী যাচ্ছে সেই সংক্রান্ত তথ্যও ফাঁস হয়ে যাওয়ার তালিকাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এই বিষয়ে ভারতীয় রেলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি তথ্যের সত্যতা বা সেগুলি পুনরুদ্ধারের কোনও পদ্ধতি সম্পর্কেও এখনও কোনও দিশা দেখাতে পারেনি রেল। যদিও নিরাপত্তা গবেষকরা এখনও তথ্যের সত্যতা বা এটি পাওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হননি। যদিও আইআরসিটিসি (IRCTC) একটি বার্তাতে জানিয়েছে, কোনও ইউজারের তথ্য চুরি হয়নি। বিষয়টি যদিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

 

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...