Thursday, May 14, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিকের ডেপুটি সূর্য, নতুন দায়িত্ব পেয়ে কী বলছেন SKY?

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন‍্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। আর এই সিরিজে হার্দিকের ডেপুটি হয়েছেন সূর্যকুমার যাদব। আর দলের এই দায়িত্ব পেয়ে উচ্ছসিত সূর্য। বললেন, আমাকে যে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সেটা আশা করিনি।

এই নিয়ে সূর্য বলেন,” আমাকে যে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সেটা আশা করিনি। আমার মনে হয়, এই বছরটা যেভাবে খেলেছি, তারই পুরস্কার পেলাম। এই দায়িত্ব সামলাতে এখন মুখিয়ে আছি।”

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা করে বিসিসিআই। তবে সেই সময় সহ-অধিনায়কের  খবরটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে চাননি সূর্য। এই নিয়ে SKY বলেন, “আমার বাবা গণমাধ্যমের উপরে খুব নজর রাখেন। উনি আমাকে দলের তালিকাটা পাঠিয়ে দেন। সঙ্গে বার্তা দেন, যেন আমি চাপে না পড়ি। তালিকাটা দেখে আমি চোখ বুজে নিজেকে প্রশ্ন করেছিলাম, ‘এটা কি সত্যি?’ দারুণ একটা অনুভূতি হয়েছিল ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়ে।”

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...