Friday, May 15, 2026

১০০ দিনের কাজে শুধু মজুরি বাবদই বাংলার বকেয়া ২,৭৪৮ কোটি, রিপোর্ট কেন্দ্রের

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশনে মনরেগা(MANREGA) বা একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের(Central) বিরুদ্ধে বারেবারে সোচ্চার হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) সহ অন্যান্য তৃণমূল সাংসদরা। অতিরিক্ত বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার জবাবি ভাষণে রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman) বলেছিলেন, রাজ্যগুলিকে ১০০ দিনের কাজের শংসাপত্র দিতে হবে। তবেই টাকা দেওয়ার প্রশ্ন। বাংলাকে ভাতে মারার এই চক্রান্তের বিরুদ্ধে বারবারই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। এবার কেন্দ্রের কাছে মনরেগা প্রকল্পে রাজ্যগুলির বকেয়ার কথা স্বীকার করে নিল খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। মন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ(West Bengal) সহ বিভিন্ন রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে মনরেগা প্রকল্পে। এর মধ্যে শুধু মজুরি বাবদই ২ হাজার ৭৪৮ কোটি টাকা বাংলাকে দিচ্ছে না কেন্দ্র। রাজ্যের ন্যায্য প্রাপ্য যেভাবে আটকে রেখেছে তাকে ভাতে মারার অপচেষ্টা বলে উল্লেখ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Roy)।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মজুরি বাবদ বকেয়া টাকার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গেরই। এর পরিমাণ ২ হাজার ৭৪৮ কোটি টাকা। মনরেগা প্রকল্পে কেন্দ্রের কাছে ১৮টি রাজ্যের মজুরি বাবদ মোট বকেয়ার পরিমাণ ৪ হাজার ৭০০ কোটি টাকা। এছাড়া ১৯টি রাজ্যের কাজের সামগ্রী বাবদ বকেয়ার পরিমাণ ৫ হাজার ৪৫০ কোটি টাকা। আইন অনুযায়ী, ১৫ দিনের মধ্যে ১০০ দিনের কাজের মজুরি মেটানোর কথা থাকলেও তা মেটানো হয়নি অনেক রাজ্যেই। জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডের বকেয়ার পরিমাণ ২৮৭ কোটি টাকা এবং ২৬৩ কোটি টাকা। ডিএমকে শাসিত রাজ্য তামিলনাডুর বকেয়ার অঙ্ক ১৭৩ কোটি টাকা। মজুরি বাবদ বকেয়া ছাড়াও কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী, ১৪ ডিসেম্বর পর্যন্ত ১৯টি রাজ্যের কাজের আনুষঙ্গিক খরচ বাবদ বকেয়ার পরিমাণ ৫ হাজার ৪৫০ কোটি টাকা। রাজ্যভিত্তিক বকেয়ার তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গই। অর্থাৎ বাংলার মানুষকেই যে সবচেয়ে বেশি বঞ্চিত করছে বিজেপি সরকার, খোদ কেন্দ্রের পরিসংখ্যানেই তা স্পষ্ট। কেন্দ্রের হিসেব অনুযায়ী, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে কাজের সামগ্রী বাবদ কেন্দ্রের থেকে কোনও টাকা পায়নি রাজ্য। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বকেয়ার পরিমাণ ২ হাজার ৬৮৫ কোটি টাকা।

রাজ্যগুলির প্রবল চাপের মুখে অর্থমন্ত্রকের থেকে অতিরিক্ত টাকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। যদিও চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। ফলে সেই টাকা দেওয়া হলেও তা কতটা কাজে আসবে, তা নিয়ে দিল্লি সফরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গত প্রশ্ন তুলেছিলেন। এদিকে কেন্দ্রের এহেন আচরণের তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “গত বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় গিয়ে ঢাক পিটিয়ে বলে এসেছিল তারা ২০০ আসন দখল করবে। তাদের সেই আশা পূরণ হয়নি। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা করেছে মোদি সরকার। বকেয়া আটকে রেখে বাংলার গরিব মানুষের সঙ্গে বঞ্চনা করছে বিজেপি।”

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...