Thursday, May 14, 2026

বিজেপির ‘ছ্যাবলামি‘! চূড়ান্ত অসভ্যতা: ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে তীব্র আক্রমণ তৃণমূলের

Date:

Share post:

বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির চুড়ান্ত অসভ্যতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পৌঁছতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। উদ্বোধনী অনুষ্ঠানে মূল মঞ্চে ওঠেননি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগানে তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)। বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। পাল্টা শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র পাল্টা আক্রমণ করে বলেন, “ও অসভ্য বানর সেনার ডিফেক্টিভ বাঁদর। এটা চূড়ান্ত অসভ্যতা। সস্তা রাজনীতি করতে চাইছে বিজেপি।“ কটাক্ষ করে কুণাল বলেন, “কোনও ট্রেনের যাত্রা শুরু হলে দুগ্গা দুগ্গা বলা উচিত ছিল। অযথা রামনাম করবেন কেন? স্থান-কাল-পাত্রের জ্ঞান না থাকায় বিজেপি এই কাজ করেছে।”

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ” রামকে অপমান করছে। রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর সামনে যে অসভ্যতা করেছে, তাতে যদি তৃণমূল চায়, উচিৎ শিক্ষা দেবে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। এটা নিয়ে ওনার সামনে ছ্যাবলামি করা হচ্ছে। এই করে রামকে অপমান করছে।”

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...