Monday, March 16, 2026

‘একলব্য’ পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

‘একলব্যে’র পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। উদ্যোক্তারা জানিয়েছেন, শ্রমিক মঞ্চ, হিন্দুস্তান কেবলসে সকাল আটটায় শুরু হবে অনুষ্ঠান ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোল পুরসভার মহানাগরিক ও বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাচিকশিল্প তথা অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জী, রঞ্জনা ভঞ্জ, সঞ্জয় দত্ত, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার ধনঞ্জয় ঘোষাল।উপস্থিত থাকবেন অরীন্দ্র বোস, প্রদান করা হবে একলব্য সম্মাননা।এই উৎসবে শ্রুতিনাটক পরিবেশন করবেন কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের বেশকিছু স্বনামধন্য শ্রুতিনাটক সংস্থা।একলব্যের গত চার বছরের শ্রুতিনাটক উৎসব দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সেই প্রত্যাশা এবারও পূরণ হবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...