Friday, May 22, 2026

‘একলব্য’ পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

একলব্যের পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। উদ্যোক্তারা জানিয়েছেন, শ্রমিক মঞ্চ, হিন্দুস্তান কেবলসে সকাল আটটায় শুরু হবে অনুষ্ঠান ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোল পুরসভার মহানাগরিক ও বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাচিকশিল্প তথা অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জী, রঞ্জনা ভঞ্জ, সঞ্জয় দত্ত, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার ধনঞ্জয় ঘোষাল।উপস্থিত থাকবেন অরীন্দ্র বোস, প্রদান করা হবে একলব্য সম্মাননা।

এই উৎসবে শ্রুতিনাটক পরিবেশন করবেন কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের বেশকিছু স্বনামধন্য শ্রুতিনাটক সংস্থা। একলব্যের গত চার বছরের শ্রুতিনাটক উৎসব দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সেই প্রত্যাশা এবারও পূরণ হবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।

Related articles

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...