Thursday, May 7, 2026

সামরিক সহযোগিতা বাড়ানোই লক্ষ্য! ‘বন্ধু’ জিনপিংকে মস্কো আসার আমন্ত্রণ পুতিনের   

Date:

Share post:

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Jinping) রাশিয়ায় (Russia) আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শুক্রবারই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নানা বিষয়ে কথা হয়েছে বলে খবর। চিনের প্রেসিডেন্ট জিনপিংকে ‘বন্ধু’ সম্বোধন করে পুতিন বলেন, প্রিয় বন্ধু আমি আশা রাখছি বসন্তকালেই আপনি মস্কোয় (Moscow) আসবেন। তবে চিন (China) ও রাশিয়া (Russia) দু’দেশের তরফেই জানানো হয়েছে দুই রাষ্ট্রনেতার বৈঠক অন্ত্যন্ত গঠনমূলক হয়েছে। যদিও বেজিংয়ের (Beijing) তরফে এখনও পর্যন্ত জিনপিংয়ের মস্কো সফর নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বেজিংয়ের (Beijing) সঙ্গে সামরিক সহযোগিতা (Military Cooperation) বাড়াতে অত্যন্ত আগ্রহী মস্কো (Moscow)। ইউক্রেন যুদ্ধের (Ukraine War) মধ্যেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে (Chinese President Xi Jinping) একথা স্পষ্ট জানালেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই চিনা প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে রুশ রাষ্ট্রপতি পুতিন বলেন, আন্তর্জাতিক সংকট ও পশ্চিমীর প্রভাব মোকাবিলার জন্য রাশিয়া ও চিনের আরও কাছাকাছি আসা প্রয়োজন। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দক্ষিণ চিন সাগরে (South China Sea) মার্কিন বায়ুসেনাকে (US Air Force) রক্তচক্ষু দেখায় চিনের নৌসেনা (Peoples Liberation Army)। ওই দিন মার্কিন বায়ুসেনার একটি নজরদারি বিমানের মাত্র ২০ ফুটের মধ্যে চলে আসে একটি চিনা ফাইটার জেট (Chinese Fighter Jet)। শুক্রবার সেই ছবি প্রকাশ্য এনে বেজিংকে হুঁশিয়ারি দেয় আমেরিকা (America)। সেই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধির বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

 

 

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...