Sunday, May 31, 2026

উত্তরপ্রদেশে কুকীর্তির পর কিশোরীকে হাত-পা বেঁধে কুয়োয় ফেলে দিল দুষ্কৃ*তীরা !

Date:

Share post:

বেনজির।  এক কিশোরীকে গণধ*র্ষণ করেই রেহাই দিল না, কুকীর্তির পর কুয়োয় ফেলে দিল দুষ্কৃতীরা। কুয়োর ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার সকালে এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মউতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ভোরের দিকে বাড়ির বাইরে আবর্জনা ফেলতে গিয়েছিল কিশোরী। কিন্তু তার পর থেকে কিশোরীর আর খোঁজ মেলেনি। বেশ কিছু ক্ষণ সময় কেটে গেলেও কিশোরী ঘরে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার বাবা-মা। এদিক ওদিক খোঁজ করেও হদিশ মেলেনি। বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কিশোরীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ক্ষেতের মধ্যে একটি শুকনো কুয়ো থেকে গোঙানির আওয়াজ পান বেশ কয়েক জন শ্রমিক। কোথা থেকে আওয়াজ আসছে তা লক্ষ করে কুয়োর কাছে পৌঁছতেই চমকে ওঠেন তাঁরা। শ্রমিকদের দাবি, তাঁরা দেখেন, কুয়োর মধ্যে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে এক কিশোরী। তার হাত-পা বাঁধা। মুখে কাপড় গোঁজা। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।কিশোরীর বয়ানের ভিত্তিতে তার পরিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করে।

তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় জনের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন মউয়ের পুলিশ সুপার ত্রিভুবন নাথ।দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে।

 

 

Related articles

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...