Friday, May 8, 2026

চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেওa

Date:

Share post:

চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেও। লাফিয়ে বাড়ল তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি।

শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।

Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...