Saturday, March 14, 2026

শীতে জবুথুবু বাংলা! হু হু করে নামছে তাপমাত্রার পারদ

Date:

Share post:

ডিসেম্বরে ইনিংস শুরু করলেও তেমন একটা জমিয়ে ব্যাটিং করতে পারেনি শীত। তবে বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে শীতের চেনা আমেজ। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গেছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমার আকাশ, বছরের শুরুতেই নামল তাপমাত্রার পারদ
হাওয়া অফিস তরফে খবর, বৃহস্পতিবারের পর থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অনুভব করবে বঙ্গবাসী। রবিবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও আরও খানিকটা কমবে। সেক্ষেত্রে মরসুমের প্রথম জাঁকিয়ে শীতের স্পেল পেতে চলেছে বাংলা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের তিন জেলায়। মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আগামী চার পাঁচদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে।


বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে আকাশ কুয়াশায় মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। সেই সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...