Wednesday, March 4, 2026

বিলকিস কাণ্ডে নয়া মোড়! আচমকাই মামলা থেকে সরলেন বিচারপতি ত্রিবেদী

Date:

Share post:

বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি বেলা এম ত্রিবেদী। বুধবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বেঞ্চে বিচারপতি বেলা এম ত্রিবেদী ছাড়াও ছিলেন বিচারপতি অজয় রাস্তোগী। বিচারপতি ত্রিবেদী সরে যাওয়ার পর এবার নতুন করে বেঞ্চ গঠন করে তারপর এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই মামলাটি শোনা হবে।

উল্লেখ্য, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত খতিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra), সিপিএম নেত্রী সুহাষিনী আলি (Suhashini Ali), সাংবাদিক রেবতী লউল (Rebati Lawl), লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপরেখা বর্মারা (Rooprekha Verma)। দেশের শীর্ষ আদালত সেই সময় মামলাটি গ্রহণ করলেও বুধবার ঘটনা অন্য মোড় নিল। এবার মামলা থেকেই সরে দাঁড়ালেন খোদ বিচারপতি। তবে বিচারপতির আচমকা এমন সিদ্ধান্তকে সোজাভাবে দেখতে নারাজ রাজনৈতিক মহল। এর পিছনে গেরুয়া ষড়যন্ত্র প্রকট বলেই ধারণা অনেকের। এদিকে বুধবার শুনানি শুরু হতেই বেঞ্চের অন্য বিচারপতি অজয়কুমার রাস্তোগি জানান, বিচারপতি ত্রিবেদী মামলাটি শুনতে চান না। তারপর তিনি নির্দেশ দেন, মামলাটি এমন কোনও বেঞ্চের তালিকাভুক্ত করা হোক যেখানে তাঁদের দু’জনের মধ্যে কেউ থাকবেন না। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ১১ জন ধর্ষক ও খুনির মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিলকিস আর্জি জানিয়েছিলেন শীর্ষ আদালতে। প্রথমে সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি রাস্তোগী। কিন্তু ত্রিবেদী পরে নিজের নাম প্রত্যাহার করে নেন।

এদিকে গত ১৫ অগাস্ট বিলকিস বানো কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেয় গুজরাট সরকার। তার আগে, মে মাসে মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি পরিচালিত গুজরাট সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টে স্বস্তি পায়।

 

 

spot_img

Related articles

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...