Tuesday, June 16, 2026

প্রতিবাদের কণ্ঠরোধে গুজরাট পুলিশকে বিশেষ ক্ষমতা, বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির

Date:

Share post:

১৪৪ ধারা লঙ্ঘন করে কোন ব্যক্তি যদি আন্দোলন করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা(criminal offence) দায়ের করতে পারবে পুলিশ। এই সংক্রান্ত একটি বিল পাস হয়েছিল গুজরাট বিধানসভায়(Gujarat Assembly)। এই বিলেই বুধবার স্বাক্ষর করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। যার ফলে সরকার বিরোধী কোনো রকম আন্দোলন দমন করতে গুজরাটের বিজেপি(BJP) সরকারের প্রচেষ্টা আইনে পরিণত হলো।

২০২১ সালের মার্চ মাসে বিধানসভায় একটি বিল পেশ করে শাসক দল বিজেপি। যে দিলে প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ১৪৪ ধারা জারি রয়েছে এরকম কোন জায়গায় কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি আন্দোলন বা প্রতিবাদ কর্মসূচি করেন সেক্ষেত্রে পুলিশ তাঁর বা তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করতে পারবে। গুজরাট সরকারের এই বিল নিয়ে প্রথম থেকেই স্বরূপ ছিল বিরোধীরা। অভিযোগ তোলা হয় সরকার বিরোধী কোনওরকম আন্দোলনকে দমন করার জন্য এই ধরনের আইন আনছে ‘ফ্যাসিস্ট’ বিজেপি সরকার। এই ধরনের আইন গণতন্ত্রের কণ্ঠরোধের প্রচেষ্টা। এই আইনের বলে নির্বিচারে গ্রেফতারের ছাড়পত্র পেয়ে যাবে পুলিশ।

এই বিলে বলা রয়েছে, গুজরাট সরকার, পুলিশ কমিশনার ও জেলাশাসক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যে কোন জায়গায় ১৪৪ ধারা জারি করার অধিকার পাবেন। এই ১৪৪ ধারা সম্মিলিত স্থানে কোন ব্যক্তি বা ব্যক্তি বর্গ যদি আন্দোলন প্রতিবাদ বা জোরপূর্বক কোনরকম প্রদর্শনের চেষ্টা করেন সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁর বা তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা জারি করতে পারবে পুলিশ প্রশাসন।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...