Wednesday, May 6, 2026

বেঙ্গালুরু বিমানবন্দরে পোশাক খুলে তল্লাশি, সোশ্যাল মিডিয়ায় সরব তরুণী

Date:

Share post:

ফের হেনস্থার শিকার হতে হল এক তরুণীকে। নিরাপত্তাজনিত কারণে পোশাক খুলে তল্লাশি করা হয়েছে বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport)। সোশ্যাল মিডিয়ায় (Social media) বিমানবন্দরের বিরুদ্ধে এহেন অভিযোগ তুলে সরব হলেন তরুণী। অভিযোগকারী তরুণী পেশায় সঙ্গীতশিল্পী (Singer)। টুইটারে (Twitter) বিমানবন্দর কর্তৃপক্ষকে তিনি সরাসরি প্রশ্ন করেন, “কেন একজন মহিলার জামাকাপড় খোলানোর প্রয়োজন হয় আপনাদের?” এই পোস্টের (post) পরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে থাকে। তার সমর্থনে সরব বহু নেটিজেন (Netizen)।

ট্যুইটারে অভিযোগ করে তরুণী জানান, বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা (Security) তল্লাশির সময় তাঁকে পোশাক খুলতে বাধ্য করেন। পরনে ছিল শুধুমাত্র অন্তর্বাস। এই পোশাকে আশেপাশের লোকজনের বাঁকা দৃষ্টিতে তাঁর তীব্র অপমানিত বোধ হয়। যদিও পরে ট্যুইটার থেকে তিনি পোস্টটি ডিলিট করে দেন। তরুণীর পোস্টের পরই নড়ে চড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার জন্য তাঁর কাছে সরাসরি ক্ষমাভিক্ষা করে তাঁর সাথে যোগাযোগের নম্বর চান কর্তৃপক্ষ। ঘটনা পরিপ্রেক্ষিতে ট্যুইট করে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, “আমরা অত্যন্ত দুঃখিত। এমন ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। সেই সময় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা CISF নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে।”

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...