Thursday, June 4, 2026

পশ্চিমবঙ্গ নয়, বিহারের মাটিতে থেকেই পাথর ছোড়া হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসে! জানাল রেল

Date:

Share post:

পশ্চিমবঙ্গ নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে এমনটাই জানাল পূর্ব রেল। গত দু’দিনে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি।সেই পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করল রেল। তবে রেলের তরফে নিশ্চিত করা হয়েছে, এই পাথর বাংলা থেকে নয়, ছোড়া হয়েছিল বিহার থেকে।বৃহস্পতিবার একথা জানান পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক।

আরও পড়ুন:দলীয় নেতৃত্বের উল্টো সুর সুভাষের, বন্দে ভারতে হামলার সিআইডি তদন্তের দাবি

এদিন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, “পাথর বিহার থেকে ছোড়া হয়েছে। সেই ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত চার ব্যক্তির গতিপ্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে, ওঁরা পাথর ছুড়তেই ওখানে দাঁড়িয়েছিলেন। প্রতিটি কামরায় সিসিটিভি রয়েছে। সেখানেই এই ছবি ধরা পড়েছে।’’যে সময় পাথর ছোড়া হয়েছিল, সেময় ট্রেনটি ছিল বিহারের ধূলাবাড়িতে ছিল।


বৃহস্পতিবার সকালে রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে , পাথর ছোড়ার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী। অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,ট্রেনে পাথর ছোড়া বাংলার সংস্কৃতি নয়। বাংলার বদনাম করতেই বিজেপি পূর্ব পরিকল্পিত বিবৃতি দেয়। বিজেপি নেতাদের উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া।

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...