Wednesday, May 13, 2026

উত্তরাখণ্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ১৬৩ এগিয়ে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৪৮ রান বঙ্গ ব্রিগেডের। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অভিমন‍্যু ইশ্বরন এবং সুদীপ ঘরামী। ২৪ রানে অপরাজিত অভিমন‍্যু-সুদীপ।

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের খেলায় উত্তরাখন্ডের মাঠে ভালো মতন চাপ সৃষ্টি করেছেন ইশ্বরণ, সুদীপ, প্রদীপ শাহবাজদের বাংলা। প্রথমদিন নিজের নামের মাঠে আগুণ ঝড়ায় অভিমন্যু ইশ্বরন। তার ১৬৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলার দল প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে। রানের পাহাড় মাথায় নিয়ে নেমে উত্তরাখন্ডের ব্যাটাররা শুরুতে মুখ থুবড়ে পরে।

২০ ওভার খেলে উত্তরাখন্ডের রান সংখ্যা ছিল ৪৮ রানে ৬ উইকেট। সেখান থেকে দ্বিতীয় দিনের শেষে উত্তরাখন্ডের স্কোর দাড়ায় ১০৪ রানে ৬ উইকেট। এই স্কোর থেকে উত্তরাখন্ডের ব্যাটসম্যান কুনাল চান্ডেলা এবং টেল এন্ডার অখিল সিং রাওয়াত ও অভয় নেগির দারুণ লড়াইয়ে খেলায় ফিরে আসে উত্তরাখন্ড। ১০ উইকেটের বদলে প্রথম ইনিংস শেষে উত্তরাখন্ডের রান হয় ২৭২। কুনাল রান করেন ১৩৬। এছাড়াও অখিলের ৪০ এবং অভয় নেগির ৫০ রান উত্তরাখন্ডকে খেলায় টিকিয়ে রাখে। ফর্মে থাকা প্রদীপ্ত পান ৪ উইকেট। আকাশ দীপ এবং শাহবাজ তিনটি করে উইকেট পান।

২৭২ রানে জবাবে বঙ্গ ব্রিগেড দ্বিতীয় ইনিংসে নেমে ৪৮ রানে এক উইকেট হারায়। তৃতীয় দিনের শেষে ১৬৩ রানে এগিয়ে মনোজ তিওয়াড়ির দল।


 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...