Tuesday, February 10, 2026

লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে হার হার্দিকদের

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে লঙ্কান কাছে ১৬ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ১-১।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে লঙ্কান বাহিনী। শ্রীলঙ্কার হয়ে অর্ধশতরান করেন কুশল মেন্ডিস এবং শানাকা। কুশল মেন্ডিশ করেন ৫২ রান। শানাকা ৫৬ রানে অপরাজিত। ভারতের হয়ে তিন উইকেট নেন উমরন মালিক। দুই উইকেট নেন অক্ষর প‍্যাটেল। একটি উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই করে সূর্যকুমার যাদব এবং অক্ষর প‍্যাটেল। ৫১ রান করেন তিনি। অক্ষর করেন ৬৫ রান। ইশান কিষান করেন ২ রান। শুভমন গিল করেন ৫ রান। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন দিলশান মধুশানঙ্কা, কশুন রাজিথা, শানাকা। একটি করে উইকেট নেন করুনারত্নে এবং হাসারাঙ্গা।

 

spot_img

Related articles

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন ও প্রশাসনিক স্তরে ‘এসআইআর’-এর প্রভাব নিয়ে যখন শিক্ষক মহলে...

বাংলাদেশের শাস্তি মুকুব, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

  যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan)...

বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা...

ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং...