Sunday, May 17, 2026

এবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা শর্মা, চলছে চিকিৎসা

Date:

Share post:

সদ্য মেয়েকে হারিয়েছেন তিনি। আর এবার ক্যানসারে আক্রান্ত হলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার(Aindrila Sharma) মা শিখা শর্মা (Sikha Sharma)। ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হন তিনি। সেবার সেরেও উঠেছিলেন। চলছিল নরম্যাল লাইফ। কিন্তু ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার ঠিক আগেই ফের তাঁর ক্যানসার ধরা পড়ে। ঐন্দ্রিলার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৪ বছর পরে আবার তাঁর শরীরে হানা দিয়েছে ক্যানসার। তাঁর কথায়, ”আবার ক্যানসারে আক্রান্ত হয়েছি। কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে।”

গত বছর ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যখন ক্লাস ইলেভেনে পড়েন প্রথমবার তাঁর শরীরে ক্যানসার বাসা বাঁধে। সেই লড়াইয়ে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু শেষবার আর পারেননি। টানা ২০ দিন লড়াই করে হার মেনে নিয়েছিলেন অভিনেত্রী। গত বছর ২০ নভেম্বরে মাত্র ২৪ বছর বয়সেই চিরঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার লড়াই শুরু তাঁর মায়ের।

অন্যদিকে নয়া লুকে সেটে ফিরলেন সব্যসাচী চৌধুরী। বছরের প্রথমেই প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর প্রোমো। ২০ নভেম্বর ২০২২, শেষ নিশ্বাস ত্যাগ করেন সব্যসাচীর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারপর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে কার্যত সরিয়ে ফেলেছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলাকে নিয়ে করা শেষ কিছু পোস্টও মুছে ফেলেছিলেন। প্রসঙ্গত, ‘রামপ্রসাদ’ ধারাবাহিক দিয়েই ফের কাজে ফিরছেন অভিনেতা। ধারাবাহিকে তাঁকে দেখা যাবে রামপ্রসাদের চরিত্রে। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সুস্মিলি আচার্যকে।

আরও পড়ুন- KMDA: কাউন্সিলর অয়নকে সঙ্গে নিয়ে আবাসন সংস্কার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...