Saturday, May 2, 2026

আসানসোলের কয়লা খাদানে ধস! ভেতরে আটকে ২০-২৫ জন, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

কয়লা খাদানে ধসের জেরে ভেতরে আটকে পড়লেন অন্তত ২৫ জন শ্রমিক(Worker)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের(Asansol) এক কয়লা খাদানে। স্থানীয়দের অভিযোগ ভিন্ রাজ্যের শ্রমিক এনে অবৈধ ভাবে কয়লা(Coal) খাদানে ঢুকে কয়লা সরানোর কাজ চলছিল। তখনই ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ এবং সিআইএসএফ(CISF)। কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও সেখানে রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আসানসোলের কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। স্থানীয়দের দাবি, রবিবার ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক জন। অবৈধ ভাবে ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...