Site Logo

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

EBBS Desk·
৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে বড় দায়িত্ব তুলে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় পরিচালকের নাম করে জানানো হয়, বিগত কয়েক দশক ধরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন আশুতোষ গোয়ারিকর। আন্তর্জাতিক সিনেমা সংস্কৃতির প্রতি আশুতোষ এর গভীর অনুরাগের কথা মাথায় রেখেই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

শেখর কাপুর গত দু'বছর ধরে এই পদের দায়িত্ব সামাল দিয়েছিলেন। তবে এবার এই বড় দায়িত্ব পেয়ে বেশ খুশি পরিচালক। জানান, ১৯৪৮ সালে এই উৎসবে প্রথম যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকার পর ২০২৪ সালে জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বহুদিন ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি ভীষণ খুশি। এই দায়িত্ব নিঃসন্দেহে সম্মানের ও গর্বের।

উল্লেখ্য, প্রতি বছরের মত গোয়ার সৈকতে এবারেও বসবে আন্তর্জাতিক সিনেমার আসর। সারা বিশ্বের স্বনামধন্য ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে সামিল হন। সেই কর্মযজ্ঞের সেনাপতির ভূমিকায় এবার থাকছেন আশুতোষ গোয়ারিকর। খবর প্রকাশ্যে আসার পরেই উচ্ছ্বসিত পরিচালকের শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা। অভিবাদনের বন্যা বইছে সোশ্যাল মিডিয়া জুড়েই।

আরও পড়ুন - অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

11h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

5d ago

More from বিনোদন

View All →