Tuesday, June 23, 2026

সফল নেতৃত্ব, অধিনায়ক হিসাবে সাফল্যের পিছনে নেহরারকে কৃতিত্ব দিলেন হার্দিক

Date:

Share post:

টি-২০ অধিনায়ক হিসাবে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল-এ গুজরাত টাইটান্সকে জেতানোর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি হার্দিককে। তার কিছু দিনের মধ্যেই ভারতের টি-২০ দলকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পান হার্দিক পান্ডিয়া। আর দেশের জার্সিতে নেতৃত্ব দিয়েও একের পর এক সিরিজ জিতে চলেছেন তিনি। খুব কম সময়ের মধ্যে অধিনায়ক হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছেন হার্দিক। আর এই সাফল্যের জন‍্য কৃতিত্ব দিলেন গুজরাতের কোচ আশিস নেহরাকে। বললেন, আশিস নেহরা আমার জীবনে বিরাট পার্থক্য গড়ে দিয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচ জিতে হার্দিক বলেন,” গুজরাতকে নেতৃত্ব দেওয়াই শুধু নয়, ওখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছি কোচের সঙ্গে কাজ করে। আশিস নেহরা আমার জীবনে বিরাট পার্থক্য গড়ে দিয়েছে। আমার মানসিকতা বদলে গিয়েছে। হতে পারে আমরা আলাদা ব্যক্তিত্ব। কিন্তু ক্রিকেটীয় ভাবনাচিন্তায় আমরা দু’জনেই এক জায়গায়।”

হার্দিক আরও বলেন,” ওঁর সঙ্গে থাকার কারণে আমার নেতৃত্ব দিতে খুবই সুবিধা হয়েছে। নিজে যেগুলো জানতাম সেটা নিয়ে কোনও দিনই সন্দেহ ছিল না। আমার দরকার ছিল শুধু ভরসার। সেটা পাওয়ার পরে আর ভাবতে হয়নি। ক্রিকেট সম্পর্কে নেহরার জ্ঞানের ব্যাপারে আগেই জানতাম। আমি যা জানতাম সেটাকে সমর্থন করাই আসল ব্যাপার ছিল। আমাকে খুব সাহায্য করেছে ওটা।”

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...