Friday, May 15, 2026

বাতিল ২৭৪টি ট্রেন, হাওড়া, শিয়ালদা শাখায় চলবে না একাধিক লোকাল ট্রেনও, জেনে নিন বাতিল ট্রেনের তালিকা

Date:

Share post:

কুয়াশার কারণে বাতিল হাওড়া ও শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, কুয়াশার কারণে অমৃতসর-হাওড়া ০০৪৬৮ ট্রেনটি বাতিল হয়েছে আজ। এদিকে বাতিল হয়েছে দেরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসও আজকে ছুটবে না। হাওড়া থেকেও দেরাদূনের দিকেও আজ যাবে না আপ কুম্ভ এক্সপ্রেস। তাছাড়া হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-হরিপাল, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল। এছাড়া শিয়ালদা শাখায় শিয়ালদা-নৈহাটি লাইনে চারটি লোকাল ট্রেন বাতিল হয়েছে। রানাঘাট-নৈহাটি লাইনেও বেশ কিছু লোকাল বাতিল হয়েছে।

আরও পড়ুন:ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন! দুর্ভোগে যাত্রীরা

এদিকে আজ নলহাটি জংশন-আজিমগঞ্জ জংশন মেমু বাতিল। আসানসোল এবং বোকারোর মধ্যে আপ ও ডাউন লাইনে মেমু ট্রেন বাতিল হয়েছে। এদিকে টাটানগর জংশন ও আসানসোল জংশনের মধ্যকার মেমু প্যাসেঞ্জার বাতিল হয়েছে। টাটানগর – হাতিয়া মেমু প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছে। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জংশনের মধ্যকার আপ ও ডাউন লাইনে মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। এছাড়াও কুয়াশার জন্য বহু ট্রেন দেরিতে চলবে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলি বেশ দেরিতে চলবে কুয়াশার কারণে। উত্তর ভারতেরও বহু ট্রেন ধীর গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাবে দৃশ্যমানতা কম থাকার জেরে।


কী করে জানবেন কোন কোন ট্রেন সম্পূর্ণ বাতিল হয়েছে?

১.গুগলে গিয়ে সার্চ অপশনে NTES – Indian Rail – National Train Enquiry System’ টাইপ করুন। ২.তারপর ‘NTES – Indian Rail- National Train Enquiry System’-তে ক্লিক করুন।
৩.’Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন।নয়া একটি পেজ খুলে যাবে। ৪,উপরের দিকে ‘Exceptional Trains’-তে ক্লিক করুন। তারপর ‘Cancelled Trains’-এ ক্লিক করতে হবে।
৫.আবারও ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন। তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখাবে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...