Monday, May 18, 2026

গুটখার প্যাকেটে পাচার বৈদেশিক মুদ্রা! কলকাতা বিমানবন্দরে আটক অভিযুক্ত

Date:

Share post:

ফের অভিনব কায়দায় পাচার! এবার পর্দা ফাঁস কলকাতা বিমানবন্দরে। গুটখার প্যাকেটের আড়ালে পাচার হচ্ছিল বৈদেশিক মুদ্রা। কয়েক হাজার মার্কিন ডলার। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক অভিযুক্ত যাত্রী।

জানা গিয়েছে, প্রায় ৪০ হাজার মার্কিন ডলার মূল্য পাচার করতে গিয়ে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়লেন ওই ভারতীয় নাগরিক। নাম গঙ্গা সাগর। আজ, সোমবার বেসরকারি বিমান সংস্থার SG83 উড়ানে গঙ্গা সাগর ব্যাংককের উদ্দেশে রওনা হচ্ছিলেন। তখনই শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৪০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা।

পুলিশ তদন্ত করে দেখছেন, এই বিপুল অংকের টাকা গুটখার প্যাকেটে করে নিয়ে যাচ্ছিলেন তিনি। শুল্ক দফতরের কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকদের তরফে এমনটাই জানানো হয়েছে। এই বৈদেশিক মুদ্রা পাচারের পিছনে আরও বড় কোনও চক্র আছে কিনা, তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন- মেসিদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে রোনাল্ডোর, জানালেন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া

 

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...